দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রং মেশানোর দায়ে তিন মাছ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাছের আকর্ষণীয় রং ধরে রাখতে ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় মো. মিলন হাওলাদারকে ১ হাজার টাকা, মো. মনসুর মোল্লাকে ১ হাজার টাকা এবং জহিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের বিচারকার্য পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, কৃত্রিম রং মিশিয়ে মাছের স্বাভাবিক রং পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই